মূল বিষয়ে যান
BitSMS
মেনু

ফিচার

বাংলাদেশে এসএমএস পাঠাতে যা যা দরকার

ফেইলওভারসহ স্মার্ট রাউটিং, ব্র্যান্ড সেন্ডার আইডি, ওটিপি পাঠানো ও যাচাই, সাইনড ডেলিভারি ওয়েবহুক, বাল্ক সেন্ড আর এমন ড্যাশবোর্ড যেখানে প্রতিটি মেসেজের কী হলো দেখা যায়।

রাউটিং ও ফেইলওভার

প্রতিটি মেসেজের জন্য সবচেয়ে সচল রুট

BitSMS প্রতিটি অপারেটরের জন্য প্রতিটি আপস্ট্রিম রুটকে লাইভ গ্রহণের হার, রেসপন্সের সময়, ত্রুটি, ডেলিভারির হার ও খরচ দেখে স্কোর করে, তারপর সেরা রুটে পাঠায়।

  • প্রতিটি রুট ও প্রতিটি অপারেটরের জন্য আলাদা করে অবস্থা দেখা হয়, তাই কোনো রুট একটি অপারেটরে সমস্যা করলে শুধু সেখানেই এড়ানো হয়।
  • সার্কিট ব্রেকার ব্যর্থ রুটকে সাময়িক সরিয়ে রাখে এবং আসল ট্রাফিক পাঠানোর আগে আবার পরীক্ষা করে।
  • নন-মাস্কিং মেসেজ পরের সচল রুটে চলে যায়। মাস্কিং মেসেজ তার অনুমোদিত রুটেই থাকে এবং সেখানে আবার চেষ্টা করা হয়।
  • প্রতিটি রাউটিং সিদ্ধান্ত লিখে রাখা হয়, তাই কোন রুটে মেসেজ গেল এবং কেন, তা দেখা যায়।
আপনার অ্যাপBitSMSরুট Aরুট B · ফেইলওভারগ্রাহক

মাস্কিং সেন্ডার আইডি

নম্বরের বদলে আপনার ব্র্যান্ডের নামে পাঠান। ড্যাশবোর্ড থেকে সেন্ডার আইডির অনুরোধ করুন, কাগজপত্র আপলোড করুন, অপারেটরের অনুমোদন আমরাই করিয়ে আনি।

  • ১১ অক্ষর পর্যন্ত, যেমন MyShop
  • ড্যাশবোর্ডে অনুরোধের অবস্থা দেখুন
মাস্কিং অনুমোদন কীভাবে হয় →

ওটিপি পাঠানো ও যাচাই

একটি কলে কোড যায়; আরেকটি কলে ব্যবহারকারী যা লিখেছে তা যাচাই হয়। কোড BitSMS তৈরি করে, শুধু হ্যাশ সংরক্ষণ করে, আর প্রতি নম্বরে চেষ্টা ও পুনরায় পাঠানোর সীমা রাখে।

  • ওটিপি সবচেয়ে অগ্রাধিকারের কিউতে যায়
  • নিজের টেমপ্লেট, বাংলা বা ইংরেজিতে
ওটিপি ব্যবহার →

ডেলিভারি রিপোর্ট ও সাইনড ওয়েবহুক

প্রতিটি মেসেজের ফলাফল জানা যায়: পাঠানো, ডেলিভারড, ব্যর্থ বা মেয়াদোত্তীর্ণ। BitSMS প্রতিটি পরিবর্তন HMAC-SHA256 দিয়ে সাইন করে আপনার HTTPS এন্ডপয়েন্টে পাঠায়, সার্ভার বন্ধ থাকলে আবার চেষ্টা করে।

  • সমস্যার পর আগের ইভেন্ট আবার পাঠানো যায়
  • ডুপ্লিকেট এড়াতে ইভেন্ট আইডি
ওয়েবহুক সিগনেচারের কোড →

বাল্ক সেন্ড ও CSV

একটি রিকোয়েস্টে ১০,০০০ নম্বর পর্যন্ত একই মেসেজ পাঠান, বা ড্যাশবোর্ডে CSV আপলোড করুন। পাঠানোর আগেই বৈধ প্রাপক, পার্ট ও মোট খরচ দেখুন।

  • ভুল নম্বর চিহ্নিত হয়, চার্জ হয় না
  • অপ্ট-আউট করা প্রাপক বাদ পড়ে

ড্যাশবোর্ড ও মেসেজ লগ

নম্বর বা আইডি দিয়ে যেকোনো মেসেজ খুঁজুন এবং পুরো ট্রেস দেখুন: গৃহীত, কিউতে, প্রতিটি চেষ্টার রুট ও ফলাফল, ডেলিভারি রিপোর্ট ও ওয়েবহুক কল।

  • দিন ও সেন্ডার অনুযায়ী রিপোর্ট, CSV ডাউনলোডসহ
  • ব্যালেন্স কমে গেলে সতর্কবার্তা

টিম রোল, এপিআই কি ও 2FA

সহকর্মীদের ওনার, ডেভেলপার বা ভিউয়ার হিসেবে যুক্ত করুন। প্রতিটি অ্যাপকে শুধু প্রয়োজনীয় অনুমতিসহ আলাদা এপিআই কি দিন, চাইলে IP সীমাবদ্ধ করুন, আর যেকোনো সময় কি বদলান বা বাতিল করুন।

  • অথেন্টিকেটর অ্যাপ দিয়ে টু-ফ্যাক্টর লগইন
  • টেস্ট কি, যা আসল এসএমএস পাঠায় না

বাংলা ইউনিকোড

এসএমএস পার্ট ক্যালকুলেটর

একটি বাংলা অক্ষর, ইমোজি বা ৳ চিহ্ন থাকলেই পুরো মেসেজ ইউনিকোড হয়ে যায়, তখন এক এসএমএসে ১৬০-এর বদলে ৭০ অক্ষর ধরে। আপনার মেসেজ লিখে বা পেস্ট করে দেখুন কত পার্ট হিসেবে বিল হবে।

BitSMS এপিআই ও BitCommerz যেভাবে গোনে, ঠিক সেভাবেই গোনা হয়েছে। GSM-7: এক এসএমএসে ১৬০ অক্ষর, এর বেশি হলে প্রতি পার্টে ১৫৩; ^ { } [ ] ~ | € \ দুইবার গোনা হয়। ইউনিকোড (যেকোনো বাংলা অক্ষর, ৳ বা ইমোজি): ৭০, এর বেশি হলে প্রতি পার্টে ৬৭।

এনকোডিং:ইউনিকোড
এসএমএস পার্ট
১
অক্ষর
৭০
প্রতি পার্টে
৭০
এই পার্টে বাকি
০

এই অক্ষরগুলোর কারণে মেসেজটি ইউনিকোড হয়েছে:

প্রিয়গাহক

প্রতি প্রাপকে আনুমানিক খরচ

নন-মাস্কিং

৳০.২৫

মাস্কিং

৳০.৪৫

আনুমানিক মূল্য। চূড়ান্ত মূল্য চালুর সময় নিশ্চিত করা হবে।

কয়েক মিনিটেই প্রথম এসএমএস পাঠান

সাইন আপ করুন, মোবাইল নম্বর যাচাই করুন এবং পরীক্ষার জন্য ৳২৫ ফ্রি ক্রেডিট নিন। কোনো কার্ড লাগবে না।